প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে গতকাল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শিশু একাডেমির সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এ দিবস উপলক্ষে সকালে জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনটি ভাগে ৯৫ শিশুশিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে ছেলেবেলায় শেখ মুজিব বইটি উপহার দেওয়া হয়।