প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজানে বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে ন্যায্যমূল্যে খোলাবাজারে চিনি বিক্রি কার্যক্রম শুরু করেছে কুষ্টিয়া চিনিকল কর্তৃপক্ষ। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান প্রমুখ। কুষ্টিয়া চিনিকলে উৎপাদিত আখের চিনি শহরের ১০টি স্থানে খোলাবাজারে প্রতি কেজি ৫২ টাকা দরে বিক্রি করা হবে। জেলার ছয়টি উপজেলাতেও রমজানের শেষ দিন পর্যন্ত তা চলবে।