চিনিকল বেসরকারীকরণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

চিনিকলগুলো অলাভজনক হওয়ায় এগুলো বেসরকারীকরণের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশাপাশি দু-একটি চিনিকলকে লাভজনক করতে পাইলট প্রকল্প নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) নিয়ন্ত্রণে ১৫টি চিনিকল আছে। এর মধ্যে ১৪টিই চলছে লোকসানে। ২০১৭-১৮ অর্থবছরে চিনিকলগুলোয় নিট লোকসান হয়েছে ৮৩৪ কোটি ৩৫ লাখ টাকা।

সংসদীয় কমিটি গতকালের বৈঠকে নরসিংদীর সাগরকলা ও সবরিকলার উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন ফলমূল সহজলভ্য ও স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে।

কমিটি সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন, মামুনুর রশীদ কিরণ ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।