প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে মজুরি কমিশন ২০১৫, আপৎকালীন সেটআপ ও সাশ্রয় নীতিমালার ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল নয়টার দিকে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে চিনিকলের প্রশিক্ষণ ভবনে এই সভার আয়োজন করা হয়। শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, মিলের কর্মচারী মির্জা মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, বেতন স্কেল বাস্তবায়ন করা হলেও এখনো মজুরি কমিশন ঘোষণা করা হয়নি। এর ফলে সাধারণ শ্রমিকেরা তাঁদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।