চিনিকলে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি কমিশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নে নাটোরের দুটি চিনিকলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। শ্রমিক-ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর ও নর্থবেঙ্গল চিনিকলে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার নাটোর চিনিকলে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কারখানার ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে। কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে কারখানার ফটকে সমাবেশে বক্তব্য দেন নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। একই সময় মিল গেটে শ্রমিক সমাবেশ করেছেন নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।