চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগে জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ আট দফা দাবিতে বিক্ষোভ-মিছিল শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।বেলা ১১টায় চিনিকলের কয়েক শ শ্রমিক একটি বিক্ষোভ-মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিনিকলের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহুরুল হক, শ্রমিকনেতা মজিবর, আবুুল বাশার, মীর্জা আকরামুজ্জামান প্রমুখ।