চিনিবোঝাই ট্রাকে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী নামক স্থানে চিনিবোঝাই ট্রাকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ট্রাকের চালক ও চালকের সহকারীর হাত-পা বেঁধে অন্য ট্রাকে করে চিনি নিয়ে পালিয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর দেশবন্ধু সুগার মিল থেকে ১৬ টন চিনিভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৯২২০) দিনাজপুরের সেতাবগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথে গাজীপুরের চন্দ্রা থেকে নারীসহ ডাকাত দলের সাত সদস্য যাত্রী সেজে ট্রাকে ওঠে। একপর্যায়ে তারা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।