চিনে ফেলায় খুন করা হয় আনোয়ারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের চিনে ফেলায় সীতাকুণ্ডের অপহূত অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া আজিজুল মোস্তফা।
এক দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঞ্জুর এলাহির আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে প্রথম আলোকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম। তিনি আরও বলেন, মোস্তফা তাঁর জবানবন্দিতে উল্লেখ করেছেন, চার সদস্যের ছিনতাইকারীর দল গত ২২ ডিসেম্বর রাতে বানুর বাজার এলাকা থেকে অটোরিকশটি ছিনতাই করে রাউজান থানার গচ্ছিগ্রামে নিয়ে যায়। সেখানে তাদের চিনে ফেলায় আনোয়ারকে তারা খুন করে। পরে অটোরিকশাটি একটি পুকুরে তারা ফেলে রাখে।