ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেছেন, আজকাল রচনা প্রতিযোগিতায় রাজধানীর গুটি কয়েক স্কুলের প্রাধান্য দেখা যাচ্ছে। এর ফলে প্রমাণিত হয়, রাজধানীর বাইরে প্রতিযোগীদের সৃজনশীলতা কম। তবে অনেক সময় প্রতিযোগীদের শিক্ষক বা মা-বাবা রচনা লিখে দেন। বিষয়টি বিচারকদের মনে রাখতে হবে ।ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ক্লাব আয়োজিত পারিবারিক ও সামাজিক সমস্যা নিয়ে শিশু-কিশোরদের চিন্তা ও লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ফরাসউদ্দিন।শিশু-কিশোরদের জীবনে বিভিন্ন পারিবারিক ও সামাজিক সমস্যার প্রভাব সম্পর্কে তাদের অভিমত জানার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তিনটি শাখায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।