চিপস কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া চিপস উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি কারখানাকে সিলগালা এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকার বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট নামে ওই প্রতিষ্ঠানে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালায়। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট নামে ওই কারখানাটি ক্র্যাকো নামে একটি চিপস উৎপাদন করে বাজারজাত করত। বিএসটিআইয়ের কোনো ছাড়পত্র তাদের ছিল না। তবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে তারা চিপসটি বাজারজাত করত।