চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বারুতখানার একটি বিপণিবিতানের সিঁড়িতে একটি চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে কালো পলিথিনে মোড়ানো ওই বস্তুটি দেখে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাত প্রায় আড়াইটায় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি পর্যবেক্ষণ করে ফেলে দেয়।বারুতখানার মনির ম্যানশন নামে ওই বিপণিবিতানের তৃতীয় তলায় প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়। বোমাসদৃশ বস্তুটি সিঁড়িতে প্রথম আলোর প্রেসবক্সের কাছে দেখে উদ্ধার করা হয়। বোমাসদৃশ বস্তুর সঙ্গে পাওয়া চিরকুটে পুলিশ কমিশনারকে বরখাস্ত করার দাবি জানানো হয়।মনির ম্যানশনের তত্ত্বাবধায়ক আফজল হোসেন জানান, রাত প্রায় ১২টায় বিপণিবিতানের চতুর্থ তলায় বসবাসরত লোকজন বোমাসদৃশ বস্তুটি দেখে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে রাতে টহলরত একদল পুলিশ তা পর্যবেক্ষণ করে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। রাত আড়াইটায় সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার রওশনুজ্জামান ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বোমাসদৃশ বস্তুটি সিঁড়ি থেকে নিয়ে পানিভর্তি একটি বালতিতে রাখেন। পরে র‌্যাব ও পুলিশের একটি দল সেটি পর্যবেক্ষণ করে বোমা নয় বলে নিশ্চিত করে।রওশনুজ্জামান জানান, একটি কৌটা লাল স্কচটেপ পেছানো এবং তাতে একটি তার ছিল। দূর থেকে তা বোমা বলেই মনে হচ্ছিল। পরে খুলে দেখা যায়, ওটি বোমা নয়। পলিথিন মোড়ানো ওই বস্তুর পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা, ‘লোহারপাড়ার ১৩২ নম্বর বাসার সব মামলা তুলতে হবে/পুলিশ কমিশনারকে বরখাস্ত করতে হবে’।সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, কোনো চক্র হয়তো আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি করেছে। এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে।বারুতখানা এলাকায় রাতের পালায় পুলিশ টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।