চিরনিদ্রায় ইয়াজউদ্দিন আহম্মেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আসর জানাজা শেষে বাদ মাগরিব তাঁর মরদেহ দাফন করা হয়।গতকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ, সহ-উপাচার্য সহিদ আকতার হুসাইনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বাদ আসর বায়তুল মোকাররমে চতুর্থ ও শেষ জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।