নির্বাচনী সহিংসতা ও নাশকতা মামলায় পালিয়ে থাকা আট জামায়াত-শিবির কর্মী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমেদ ওই আদেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরের কর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার অভিযোগপত্রে নাম থাকা জামায়াত ও শিবিরের আট নেতা-কর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠান।