চিরিরবন্দরে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরে সানলাইট নামের একটি স্কুলের শিক্ষার্থীদের টিফিনের টাকায় ৩০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চিরিরবন্দরের রানীরবন্দরে ওই স্কুল প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্টিফেন মুর্মু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসার্চ ফর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এস ও এম মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, সাংবাদিক মোরশেদ উল আলম প্রমুখ।