চিরিরবন্দরে সেতু ও সড়কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নে দুই কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে আত্রাই নদীর ওপরে ১০০ মিটার সেতু ও আট কোটি ২০ লাখ ব্যয়ে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ নতুন পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ি বিদ্যালয়ের মাঠে আয়োজিত পথসভার আয়োজন করা হয়। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান শাহের সভাপতিত্বে সভায় মন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে চিরিরবন্দরের কোনো উন্নয়ন হয়নি। দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী মো. রেজাউর রহমান জানান, ফুলবাড়ী মহাসড়কের লক্ষ্মীতলা বাজারের পাশে আত্রাই নদীর ওপর নতুন সেতুটি নির্মাণ করা হয়েছে।এ ছাড়া লক্ষ্মীতলা বাজার থেকে চিরিরবন্দর উপজেলার ছোট বাউল খুনিয়া দীঘি পর্যন্ত দীর্ঘ রাস্তাটি পাকা হওয়ার ফলে উপজেলার চারটি ইউনিয়নের শতাধিক গ্রামের এক লাখেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবে।