চিরিরবন্দরে ১৩টি মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা উত্তর শাখার জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম মোস্তফাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ধাকায় অভিযান চালিয়ে চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, পুলিশের ওপরে হামলা ও সরকারি কাজে বাধাসহ তাঁর বিরুদ্ধে মোট ১৩টি মামলা আছে। প্রতিটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
বৃহস্পতিবার ভোরে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ নিজ বাড়ি থেকে মো. গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মো. আনিছুর রহমান জানান।