চিরিরবন্দরে ৩৪৯ বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৩৪৯টি বাড়িতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব সংযোগের উদ্বোধন করেন।
গত শনিবার মন্ত্রী উপজেলার নখৈর ও সাঁইতাড়া ইউনিয়নের ২১৬টি বাড়িতে এবং গতকাল রোববার অমরপুর ও আউলিয়াপুকুর ইউনিয়নে আরও ১৩৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।