চিলমারীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পাঁচ পুলিশ ও ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতার বাসভবনসহ ১৫টি দোকান।পুলিশ ও স্থানীয় মানুষ জানান, চিলমারী উপজেলা আওয়ামী লীগের নেতা ও রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর-এ-এলাহীর নেতৃত্বে একটি পক্ষ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মিছিল করে আসছিল। বৃহস্পতিবার রাতেও তারা মিছিল করে। নয়টার দিকে চেয়ারম্যান শওকতের সমর্থক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ উপজেলা সদরের নাইটকোচ স্ট্যান্ডে উপস্থিত হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করে অন্তত ১০টি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এ ঘটনায় যুবলীগের নেতা লাভলুকে চিলমারী থানাহাট বাজারের মাস্টারের হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। নূর-এ-এলাহীর সমর্থকেরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে লাভলুকে ছিনিয়ে নেয়। এতে চার পুলিশ আহত হন।