চিলমারীতে পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারীতে গতকাল বৃহস্পতিবার পুলিশ-জনতা সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ এক রিকশাচালককে থাপড় মারায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, চিলমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম গতকাল সন্ধ্যায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গাবতলী গ্রামে যান। এ সময় এক ব্যক্তি তাঁর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য রিকশাচালক বাবলুকে অনুরোধ করেন। কিন্তু বাবলু যেতে রাজি হননি। এ সময় এএসআই রেজাউল করিম সেখানে উপস্থিত ছিলেন।