চিলমারীতে বিদ্যুতের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মোড়ে চিলমারী-কুড়িগ্রাম সড়কে চিলমারী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শ্রমিক, মুক্তিযোদ্ধা, ছাত্র, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সাপ্তাহিক যুগের খবর–এর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সমকাল–এর প্রতিনিধি নাজমুল হুদা, যুগান্তর–এর প্রতিনিধি গোলাম মাহবুব, শিক্ষক আবদুর রউফ সরকার, ব্যবসায়ী আল আমিন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রহিম মণ্ডল, মুক্তিযোদ্ধা আবদুর রহিম, আওয়ামী লীগের নেতা জয়নুল আবেদীন প্রমুখ।

বক্তারা চিলমারী উপজেলায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চত করা, ভুতুড়ে বিল দেওয়া বন্ধ করা, তিন কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ-সংযোগ প্রদানসহ গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান। দাবি মানা না হলে পরে আরও কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।