চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, দুজনের মৃত্যু, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে গতকাল শনিবার এক নৌকাডুবির ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। নিখোঁজ রয়েছে অপর দুজন।উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম সরকার জানান, স্থানীয় কাঁচকোল ঘাট থেকে গতকাল সকালে ১০ জন কৃষক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নাইয়ার চরে ফসল কাটতে যাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় চার ব্যক্তি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর বলরাম দাস (৬৫) ও জামেনা (৬৫) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত মোখলেছুর রহমান (৬৫) ও মতিয়ার রহমান (৫৫) নামে অপর দুজনের সন্ধান পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, নিখোঁজ দুই কৃষককে উদ্ধারে চেষ্টা চলছে।