চিলমারীতে সদস্য প্রার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক সদস্য প্রার্থীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।চিলমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ রোববার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। রাতে প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা দিয়ে ফিরছিলেন। এ সময় পরাজিত প্রার্থী আবদুল জলিল সমর্থকদের নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাসহ দায়িত্বে থাকা সবাইকে ভোটকেন্দ্রে আটকিয়ে রাখেন। পুলিশ ও বিজিবি গিয়ে তাদের উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মো. আবদুলল্ল্যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আবদুল জলিল সরকারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠান।