চিলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগের নেতা লাবলু (৪৫) মারা গেছেন। গত বুধবার রাতে তিস্তা সেতুসংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জানা গেছে, বুধবার রাতে রংপুর থেকে মোটরসাইকেলযোগে চিলমারী আসার পথে তিস্তা সেতুসংলগ্ন ফকিরের তোকেয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে লাভলুর মৃত্যু হয়। তিনি চিলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মৃত মনির উদ্দিনের ছেলে।