চিলাহাটি থেকে সব আন্তনগর ট্রেন চলাচলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে সব আন্তনগর ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।গত রোববার সকালে ডোমার উপজেলা শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নীলফামারী-১ আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, ব্যবসায়ী গোলাম কুদ্দুস, আইয়ুব আলী প্রমুখ।বক্তারা বলেন, ২০১২ সালের ১২ অক্টোবর নীলফামারীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলাহাটি পর্যন্ত সব আন্তনগর ট্রেনের চলাচল শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এরপর দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।