চিলেকোঠা থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনের চিলেকোঠা থেকে গতকাল সোমবার রাতে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২১) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন জেনেসিস ভিউ নামের ওই ভবনের একটি প্রতিষ্ঠানের মালিক মোতালেব হোসেন, কর্মকর্তা আতিকুল ইসলাম জুয়েল, হাসনাত ও সাজ্জাদুল ইসলাম।রাত ১০টার দিকে তাজমহল রোডের সি ব্লকের একটি চারতলা বাসার চিলেকোঠা থেকে লাশটি উদ্ধার করা হয়। মেয়েটির পরনে ছিল কালো পাজামা ও কালো-খয়েরি খাটো কামিজ। ওই বাসার চারতলায় ‘জেনেসিস ভিউ’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়। প্রতিষ্ঠানটি টিভি, ফিল্ম প্রডাকশনসহ নানা কাজ করে বলে সাইনবোর্ডে লেখা রয়েছে।মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার ইমাম হোসেন বলেন, মেয়েটির চেহারা ও বেশভূষা দেখে মনে হচ্ছে, তার সঙ্গে জেনেসিস ভিউ প্রতিষ্ঠানটির কোনো সংশ্লিষ্টতা রয়েছে। তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।