চিলের ছানা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা পরিষদের একটি ছাতিমগাছ কাটার সময় গাছের গর্তে তৈরি চিলের বাসাটিও ভেঙে গেছে। বাসা থেকে পড়ে যাওয়া দুটি চিলের ছানা গত সোমবার উদ্ধার করা হয়েছে। পরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ছানা দুটি তাদের কাছে নিয়ে গেছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন বলেন, ‘এগুলো চিলের বাচ্চা। একেবারে ছোট।’