চিহ্ন পুরস্কারের জন্য বই আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী মার্চে লেখক-সম্পাদক-পাঠকদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চিহ্নমেলা বিশ্ব বাঙলা-২০১৬’। মেলায় সাহিত্যের সৃজনশীল ও মননশীল শ্রেণিতে দুজন সাহিত্যিককে চিহ্ন পুরস্কার প্রদান উপলক্ষে বই আহ্বান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কথা জানান ছোটকাগজ চিহ্ন-এর সম্পাদক শহীদ ইকবাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৬ সালের মার্চে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন চত্বরে দুই দিনব্যাপী চিহ্নমেলা বিশ্ব বাঙলা-২০১৬ অনুষ্ঠিত হবে। পৃথিবীর যেকোনো লেখক-সম্পাদক-পাঠক এ বৈশ্বিক সম্মিলনে বিনা মূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।
মেলায় অংশগ্রহণের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত শহীদ ইকবাল, ১৩০ শহীদুল্লাহ কলাভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিকানায় বই ও বিবরণ পাঠানো যাবে।
চিহ্নমেলা বিশ্ব বাংলায় রেজিস্ট্রেশনের জন্য ০১৭১০০০০৮৪৭, ০১৭১৯১৩২৬৫১ এবং স্টল বরাদ্দের জন্য ০১৭৪২৮৩৫০১০, ০১৭৫১৩০৪৪১৯ অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নির্বাহী সম্পাদক নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক রহমান রাজু, চিহ্ন সদস্য সৈকত আরেফিন, বাংলা বিভাগের প্রভাষক সৈয়দ তৌফিক জুহরী প্রমুখ উপস্থিত ছিলেন।