চিহ্নিত গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চিহ্নিত একটি গোষ্ঠী সম্প্রতি ধর্মকে রাজনৈতিক ইস্যু করে ফায়দা লোটার চেষ্টা করছে এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা করা হবে।স্থানীয় সরকারমন্ত্রী গতকাল শুক্রবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘শুভ কঠিন চীবরদান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন ২০১২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খবর বাসসের।সৈয়দ আশরাফ বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে দেখতে চায় না। তারাই রামু ও পটিয়ার ঘটনা ঘটিয়েছে। তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।মেরুল বাড্ডা বৌদ্ধবিহারে অনুষ্ঠিত কঠিন চীবরদান ও মহাসম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ধর্মসেন মহাথেরো।বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন ও শ্রীলঙ্কার হাইকমিশনার শরৎ কেওয়ারাগুদা।সৈয়দ আরও আশরাফ বলেন, সামপ্রদায়িকতার ওপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়নি। বর্তমান সরকারও সাম্প্রদায়িকতা ও ধর্মের হানাহানিতে বিশ্বাসী নয়। তাই কোনো গোষ্ঠীকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না।তথ্যমন্ত্রী বলেন, যারা রামু ও পটিয়ার ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে।