চিহ্নিত যুদ্ধাপরাধীরা যেন পালাতে না পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিহ্নিত যুদ্ধাপরাধীরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে, সে জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ। যোগদানের পর গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে গোলাম আরিফ বলেন, বিচারের রায় ব্যতিরেকে কাউকে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করা যাবে না। বিচার-প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রমাণিত হবে, কে কতটুকু দোষী। তবে যাদের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হবে।