চীন ১৯২ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকার ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের জন্য ১৯২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি দেবে।

চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের সঙ্গে সংগতি রেখে চীন ২০১৩ সাল থেকে প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীকে পূর্ণ সরকারি বৃত্তি দিয়ে আসছে। ২০১৫ সালে শিক্ষার জন্য প্রায় এক হাজার বাংলাদেশিকে চীনা সরকার স্পনসর করেছে। এ ছাড়া প্রতিবছর স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য চীনা সরকার অনেক সুযোগ করে দিচ্ছে।

২০১৫ সালের ২৫ মে উপপ্রধানমন্ত্রী লিউ ইয়াংদংয়ের প্রতিশ্রুতি অনুযায়ী চীন সরকার তিন বছরের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও ডক্টরেট কোর্সে ১০০ জনের মধ্যে পূর্ণ বৃত্তি প্রদান করে।