চীনা কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান মে ইয়ান জুংকির নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে তাঁর দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তা তিনি গ্রহণ করেছেন। পরবর্তীকালে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।