চীনা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালী ফ্লাইওভার নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিএফএমসিসি) তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এ ফ্লাইওভার প্রকল্পে দুর্নীতির সন্ধান পেয়ে বিশ্বব্যাংক এ ব্যবস্থা নেয়। সিএফএমসিসিকে গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক নিষিদ্ধ করে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। ২০০৪ সালে ঢাকা নগর উন্নয়ন প্রকল্পের অধীনে মহাখালী ফ্লাইওভার নির্মিত হয়। এর বাস্তবায়নকারী সংস্থা ছিল যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সিএফএমসিসি চায়না মেটালার্জিক্যাল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। গত রোববার বার্তা সংস্থা রয়টার্স সিএফএমসিসির নিষেধাজ্ঞার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।গতকাল সোমবার এ বিষয়ে বিশ্বব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত করে সিএফএমসিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ফলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে আগামী তিন বছর সিএফএমসিসি বিশ্বব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠানের অর্থায়ন করা কোনো প্রকল্পে কাজ করতে পারবে না।রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সিএফএমসিসি বলেছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মহাখালী ফ্লাইওভারের কাজটি পায় ওই প্রতিষ্ঠান। এতে দুর্নীতির কোনো সুযোগ ছিল না।