চীনে কমিউনিস্ট নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চীনের রাজধানী বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সদর দপ্তরে চীনা নেতাদের সঙ্গে গতকাল সোমবার সন্ধ্যায় বৈঠক করেছেন। রাতে তাঁর সম্মানে দেওয়া এক ভোজে যোগ দেন খালেদা জিয়া। এর আগে বিকেলে তিনি বেইজিং পৌঁছান।ব্যাংকক থেকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমহাপরিচালক মাদাম হুইহুয়া রাওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবর ইউএনবির।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালেদাকে মোটর শোভাযাত্রা সহকারে দিয়াওতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সফরকালে খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা এই অতিথি ভবনে থাকবেন। গত রোববার দুপুরে ঢাকা থেকে বিরোধীদলীয় নেতা চীনের উদ্দেশে রওনা হন। ব্যাংককে রাতযাপনের পর গতকাল বেইজিং রওনা হন তিনি। সন্ধ্যায় খালেদা জিয়া কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সদর দপ্তরে যান। সেখানে পৌঁছালে আন্তর্জাতিক বিভাগের প্রধান ও মন্ত্রী ওয়াং জিয়ারু তাঁকে অভ্যর্থনা জানান। বিরোধীদলীয় নেতার সম্মানে নৈশভোজও দেন ওয়াং। এর আগে সদর দপ্তরে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।