চীনে ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসসের।গতকাল শুক্রবার চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর পর কয়েক দফা ভূমিকম্পে জীবন ও সম্পদহানিতে বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণ অত্যন্ত মর্মাহত।’প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, চীন সরকার অবিলম্বে এই ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, গতকাল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের পার্বত্য এলাকায় একের পর এক ভূমিকম্পে ৬৪ জন নিহত হন।