চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিনের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।
ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ই-মেইলে জানানো হয়, লিউ ঝেনমিনের বেইজিং থেকে কুনমিং হয়ে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু প্রচণ্ড কুয়াশার কারণে কাল শনিবার (আজ) দুপুর পর্যন্ত কুনমিং বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। এ কারণে ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর ঢাকা সফর স্থগিত করা হয়।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। আজ বিকেলে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের দশম বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। এ সফরে লিউ ঝেনমিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল।