চীনের উপপ্রধানমন্ত্রী আজ আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ানডং তিন দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। এ বছর ঢাকা-বেইজিং কূটনীতিক সম্পর্কের চার দশক পূর্তি। আগামী সেপ্টেম্বরে চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াংয়ের আসন্ন সফরের আগে লিউ ইয়ানডংয়ের সফরটিকে ঢাকার কর্মকর্তারা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চীনের উপপ্রধানমন্ত্রী তিন দিনের সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। লিউ ইয়ানডং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে যোগ দেবেন।
চীনের উপপ্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।