চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি গতকাল শুক্রবার মধ্যরাতের পর ঢাকায় ঘণ্টাখানেক যাত্রাবিরতি করেছেন। তাঁকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য রাত সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে অবস্থানের সময় ওয়াং উয়িকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। পররাষ্ট্রসচিব প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয়েছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সপ্তাহব্যাপী আফ্রিকা মহাদেশ সফর শুরুর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।