চীনের বিশেষ দূত আসছেন সোমবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিশেষ দূত গাও গুশিয়াং আগামী সোমবার ঢাকায় আসছেন। তিন দিনের এই সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে প্রতিবেশী দেশটির পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মনোভাব বুঝতে চাইবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল মঙ্গলবার এই প্রতিবেদককে বলেছে, গাও গুশিয়াংয়ের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে চীনের মনোভাব বুঝতে চাইবে বাংলাদেশ।