প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলে চীনের চমৎকার যোগাযোগনীতিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি প্রতিবেশী সব দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও সার্বিক বন্ধন জোরদার করবে। খবর বাসসের৷
প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার চীনের কুনমিং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ভাষণকালে এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী চীনে ছয় দিনের সরকারি সফরে গতকাল কুনমিং পৌঁছালে তাঁকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে তিনি চীন সফর করছেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রাসহকারে িগ্রনলেক হোটেলে নিয়ে যাওয়া হয়। কুনমিংয়ে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
বাংলাদেশ-চীন-ভারত-িময়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডরকে অত্যন্ত আশাব্যঞ্জক অগ্রগতি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি বাস্তবায়িত হলে আমাদের দুই দেশের জনগণ আরও ঘনিষ্ঠ হবে এবং এটি দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে।’
নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মো. জামিল আহমেদ, লাওসের ভাইস প্রাইম মিনিস্টার সোমসাভেট লেংসাভাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।