চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরে প্রটোকল সই করেছে বাংলাদেশ-ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারত অপরাধ এবং সন্ত্রাসবাদবিষয়ক তিনটি চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরের প্রটোকলে গতকাল বৃহস্পতিবার সই করেছে। এর ফলে গত বছরের ১১ জানুয়ারি দিল্লি শীর্ষ বৈঠকে সই হওয়া ওই তিন চুক্তি বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে।গতকাল স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার প্রটোকলে দুই দেশের পক্ষে সই করেন।