প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন এক বিবৃতিতে দাবি করেছে, পার্বত্য চুক্তি মোতাবেক ভূমিবিরোধ নিষ্পত্তি, অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন ও ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ শেষ না করে ভূমি জরিপ করা হলে পার্বত্য চট্টগ্রামে নতুন সংকট সৃষ্টি হবে, বিরোধ বাড়বে।সম্প্রতি রাঙামাটির বাঘাইহাট ও খাগড়াছড়িতে আদিবাসী-বাঙালি সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমি প্রতিমন্ত্রী রেজাউল করিম একটি সাক্ষাত্কারে পার্বত্য চট্টগ্রামে শিগগিরই ভূমি জরিপ শুরুর কথা বলেন। এ পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন গতকাল বৃহস্পতিবার ওই বিবৃতি দেয়। সংগঠনটির সভাপতি গৌতম দেওয়ান ও মহাসচিব সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা বিবৃতিতে স্বাক্ষর করেন।