চুক্তি বাস্তবায়নে গড়িমসি করলে অসহযোগ আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জনসংহতি সমিতির নেতারা। সরকার চুক্তি বাস্তবায়নে গড়িমসি করলে অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তাঁরা।
গতকাল রোববার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার পঞ্চম সম্মেলনের সমাপনী দিনে এ আহ্বান জানানো হয়।
সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার এবং ভূমি অধিকার ও জুম্ম জাতীয় অস্তিত্ব রক্ষার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
জেলার ১০টি উপজেলা থেকে আড়াই শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে সুবর্ণ চাকমাকে সভাপতি, কিশোর কুমার চাকমাকে সহসভাপতি, নীলোৎপল খীসাকে সাধারণ সম্পাদক ও শরৎ জ্যোতি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ২৩ সদস্যের রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়।