প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী পার্বত্য চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগ ও জনসংহতি সমিতিসহ সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় রাঙামাটি পৌরসভা চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
গওহর রিজভী বলেন, শুধু এক পক্ষ চুক্তি বাস্তবায়নে চেষ্টা করলে হবে না। চুক্তির পক্ষের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সরকার চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন করবে উল্লেখ করে বলেন, ‘আমাদের আশাবাদী হতে হবে। চুক্তি হয়েছে, তা বাস্তবায়নও হবে।’