চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা এখন ঘরে বসেই মুঠোফোনের মাধ্যমে বেতনসহ অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। গতকাল মঙ্গলবার রূপালী ব্যাংকের শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে প্রতিষ্ঠানটির সঙ্গে এক চুক্তি সইয়ের পর কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ এ ঘোষণা দেন। চুক্তি সই অনুষ্ঠানে রূপালী ব্যাংক সিলেট ডিভিশনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মাদ আবদুল মতিন, সিলেট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মাদ শহীদ উল্লাহ্ সরকার, শিওর ক্যাশের সেলস বিভাগের প্রধান এস এম সালাউদ্দিন ও ডিস্ট্রিবিউটর নাবিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ মো. এমদাদুর রহমান উপস্থিত ছিলেন।