চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে টেলিভিশন সাংবাদিকদের জন্য ‘মাহা-টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের চুক্তি সই হয়েছে। গত শনিবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে স্থানীয় ফ্যাশন হাউস মাহার সঙ্গে টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের এ চুক্তি সই হয়। মাহার পক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি কামকামুর রাজ্জাক চুক্তিতে সই করেন। এ সময় টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকরামুল কবির, বর্তমান সাধারণ সম্পাদক ওয়েছ খছরুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেটে ফুটবলের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।