চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ইউনাইটেড হাসপাতাল ও গণবিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউনাইটেড হাসপাতালের ক্যানসার বিভাগের রেডিয়েশন ইউনিটের কনসালট্যান্ট ও প্রশিক্ষিত চিকিৎসকেরা গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে হাতে-কলমে সহযোগিতা দেবেন। ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান ও গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. শহীদুল্লাহ, হেলথ অ্যান্ড সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক এ কে এম রেজাউল ইসলাম, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।