চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা এখন থেকে কারিগরি শিক্ষার সুযোগ পাবে। ‘আন্ডার প্রিভিলেজড চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ (ইউসেফ) যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ‘ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট)’ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এ সুযোগ সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নুরুল হকের উপস্থিতিতে দুই সংস্থার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসেফের পক্ষে বিভাগীয় সমন্বয়ক মশিউর রহমান ও আকবেটের নির্বাহী পরিচালক আছাদুজ্জামান ছায়েম চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্যে আকবেট প্রকল্পে সিলেটের শ্রমজীবী শিশুরা ইউসেফ পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবে।