চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পে’ সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চুক্তি স্বাক্ষর হয়েছে। গত বৃহস্পতিবার লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। লিডিং ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য মো. কবির হোসেন চুক্তি স্বাক্ষর করেন। তিনি জানান, উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান ও নিশ্চিত করার ব্যবস্থা থাকায় এ চুক্তি স্বাক্ষর হয়।