চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অলিম্পিক সিমেন্টের ব্র্যান্ড অ্যাংকর সিমেন্ট ব্যবহার করা হবে। রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে গতকাল সোমবার বেলা দুইটায় এক অনুষ্ঠানে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) ও অলিম্পিক সিমেন্ট লিমিটেড। সমঝোতা অনুষ্ঠানে অলিম্পিক সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক আনিকা রহমান ও এনডিইর পক্ষে এনডিইর পরিচালক রায়হান মুস্তাফিজ এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী দেশের অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান এনডিইর সব প্রকল্পের নির্মাণকাজে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক সিমেন্ট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাংকর সিমেন্ট ব্যবহার হবে। অনুষ্ঠানে অলিম্পিক সিমেন্ট, এনডিই ও অ্যাংকর সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।