চুক্তিতে নিয়োগ পেলেন দুই সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সচিবকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে চুক্তিতে থাকা আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হককে এক ধাপ পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে সদ্য অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব সম্পদ বড়ুয়াকে পিআরএল বাতিল করে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই দুজনকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।